সর্বশেষঃ

জেলা তথ্য অফিসের উদ্যোগে তজুমুদ্দিনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥
ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরের মার্চ-জুন/২০২৬ সময়ে প্রচার কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার সকালে তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেবু দত্ত বাড়ির উঠানে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণযোগাযেগ অধিদপ্তরের সম্মানীয় মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল।
জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় স্কুল শিক্ষক দেবু দত্ত, চাঁদপুর ইউনিয়নের সাবেক স্বাস্থ্য সুপারভাইজার কানাই লাল দে ও এবং স্বাস্থ্যকর্নী নিভা রাণি দে।
অনুষ্ঠানে বক্তারা জনসাধারণকে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচীর বিষয়ে সুস্পষ্ট ও সুন্দরভাবে আলোকপাত করেন। তিনি তাদেরকে সরকার প্রদেয় এসকল সুবিধা সম্পর্কে অবহিত করেন। আগত দর্শকদের মধ্য থেকেও অনেকে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের প্রারম্ভে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ের উপর সদর দপ্তর হতে প্রাপ্ত টিভিসি প্রদর্শন করা হয়। বৈঠকে ওই এলাকার অন্তত ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।