সর্বশেষঃ

ভোলায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও ফার্স্ট এইড বক্স বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
শিক্ষার্থীদের জরুরি ও তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভোলায় এ্যাসোসিয়েশন অব ভলান্টারী এ্যাকশনস ফর সোসাইটি (আভাস) ৮০টি শিশু বিকাশ কেন্দ্রের সহায়িকাদের নিয়ে দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ও আভাস এর স্পন্সরশীপ ফান্ডের প্রেগামের অংশ হিসাবে রবিবার (১৭ মে) ইলিশা ইউনিয়ন পরিষদে হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে ইলিশা ও রাজাপুর ইউনিয়নের আভাস এর ৮০জনএসবিকে যত্নকারী সদস্যরা এতে অংশ নিবেন। প্রশিক্ষনে এসবিকে যত্নকারী সদস্যদের মাঝে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আভাস এর প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় বিশ্বাস, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক জুন্ন রাইহান, আভাস কারিগরি কর্মকর্তা আব্দুর রহমান বিশ্বাস। এসময় ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন স্টার নিউজের জেলা প্রতিনিধি ও এনডিআরটি মেম্বার আদিল হোসেন তপু ও রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবক আকতার হোসেন।
আভাস শিশু বিকাশ কেন্দ্রগুলোর শিশুদের প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে অনেক সময় শিশুরা ছোটখাটো দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতার সম্মুখীন হয়। এমন পরিস্থিতিতে শিশুদের তাৎক্ষণিক জীবনরক্ষাকারী সেবা ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার মূল উদ্দেশ্য নিয়েই এই প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছে। একই সাথে প্রতিটি শিশু বিকাশ কেন্দ্রে একটি করে ‘ফাস্ট এইড বক্স’ প্রদান করা হয়েছে। ৪টি ব্যাচে বিভক্ত মোট ১০৫ জন অংশগ্রহণকারীকে নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণটি পরিচালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত প্রতিনিধিগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।