ভোলা বিসিক শিল্প নগরীতে জামাল খানের ‘বাগান বাড়ি’ নিয়ে বিতর্ক
ভোলায় এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ান সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা, প্রশিক্ষণ কর্মশালা ও পণ্য পরিচিতি অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ভোলার চিলি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক ইলেকট্রিশিয়ান অংশ নেন।
এমইপি গ্রুপ চ্যাম্পিয়ন টিমের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মেসার্স সততা ইলেকট্রিকের স্বত্বাধিকারী গোলাম রহমান লিমন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, একটি বাসা-বাড়ি কিংবা বহুতল ভবনের নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন একজন দক্ষ ইলেকট্রিশিয়ান। তাই প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এমইপি গ্রুপ দেশের বাজারে মানসম্মত বৈদ্যুতিক পণ্য সরবরাহ করে আসছে। গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তির ক্যাবল ও বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে এমইপি গ্রুপের বিভিন্ন ক্যাবল, পাওয়ার সিস্টেম ও ডোমেস্টিক ইলেকট্রিক পণ্যের গুণগত বৈশিষ্ট্য তুলে ধরেন এরিয়া টেরিটোরিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু সাঈদ। তিনি জানান, এমইপি ক্যাবলে ব্যবহৃত উচ্চ পরিবাহী তামা, উন্নত ইনসুলেশন ও তাপ সহনশীল প্রযুক্তি বিদ্যুৎ ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে। এ সময় ইলেকট্রিশিয়ানদের জন্য তিন ঘণ্টাব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে নিরাপদ ওয়্যারিং, শর্ট সার্কিট প্রতিরোধ, সঠিক ক্যাবল নির্বাচন ও আধুনিক বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা বলেন, এ ধরনের আয়োজন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা দিচ্ছে। তারা ভবিষ্যতেও গ্রাহকদের নিরাপদ ও টেকসই বৈদ্যুতিক পণ্য ব্যবহারে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এমইপি গ্রুপের ফিল্ড অফিসার মোঃ আসাদুল হক ও মোঃ মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম এবং টেরিটোরিয়াল ম্যানেজার মোঃ আবু সাঈদ।
