তজুমদ্দিনে জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিন উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ হাজার ৮শত জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। সহকারী কমিশনার(ভূমি) অন্তরা সরকার অদ্রি র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এছাড়া কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডারসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন জানান, উপজেলা সংলগ্ন মেঘমা নদীতে মার্চ–এপ্রিল দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা থেকে বিরত থাকা চাচড়া, চাঁদপুর, সোনাপুর, মলংচড়া ও শম্ভুপুর ইউনিয়নের প্রায় ১৮০০ জেলের মাঝে সরকারি সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আটা, আলু, মসুর ডাল, চিনি, লবণ ও সোয়াবিন তেল।
জেলা মৎস্য অফিসার মোঃ ইকবাল হোসেন জানান, ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪০ হাজার। ইতোমধ্যে জনপ্রতি ১৬০ কেজি করে ভিজিএফ চাল প্রদান করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রায় ১৩ হাজার জেলের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।