ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলার ভেদুরিয়া খেয়ায় টোল ফ্রি করায় আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদরের বিচ্ছিন্ন চর চটকিমারা মানুষের যাতায়াতের সুবিধার জন্য খেয়াঘাটের খাজনা ও টোল ফ্রি করায় ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে ধন্যবাদ জানিয়েছে আনন্দ মিছিল করেছে স্থানীয়রা। গতকাল রবিবার বিকেলে চটকিমারা বাজারে এই মিছিল করেন তারা।
এসময় তারা বলেন, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বিছিন্ন চটকানা গ্রামের প্রায় ৪ হাজার মানুষ বসবাস করছেন। চটকিমারা থেকে শহরেরসহ যেকোন স্থানে উঠতে হলে ব্যাংকেরহাট-চটকিমারা খেয়া একমাত্র ভড়সা। মাত্র ১০ মিনিটের পথ থাকলেও প্রতি বছর খাজনা ও টোলের কারণে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হতো। এখানকার বেশিভাগ মানুষ হত দরিদ্র হওয়া তাদের পক্ষে কষ্ট হতো। এসব কথা চিন্তা করে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ নিজে সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে সবার জন্য খাজনা ও টোল ফি করে দেন। এসময় মিছিলে ভেদুরিয়া ইউনিয়নের বিএনপি ও বিজেপির তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয়রা উপস্থিতি ছিলেন।
