ভোলায় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ প্রদান

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শনিবার সকালে এ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন এন্ড ডেমোক্রেসি (এ্যাফেড) এর উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস এর ২৮ জন পর্যবেক্ষককে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল হাই আল হাদী। প্রশিক্ষণটি পরিচালনা করেন রুপান্তরের আঞ্চলিক সমন্বয়কারী নূর-ই-আযম হায়দারী এবং আইসিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ মর্তুজা খালেদ।
আইসিডিএস নির্বাহী পরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংস্থাটির ৪২ জন পর্যবেক্ষক যথাক্রমে ভোলা-২, ভোলা-৩ এবং ভোলা-৪ নির্বাচনী এলাকায় নির্বাচন পর্যবেক্ষণ করবে। তিনি বলেন, তাদের দুই ধরনের পর্যবেক্ষক মাঠ পর্যায়ে কাজ করবেন। স্যাম্পল বেজ পর্যবেক্ষকগণ একটি কেন্দ্রের ১টি বুথে একসাথে ২জন কাজ করবেন। আর শর্ট টাইম পর্যবেক্ষকগণ এক বা একাধিক কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। প্রকল্পটিতে আর্থিকভাবে সহায়তা করছে ইউরোপিয়ান ইউনিয়ন। জেলা নির্বাচন অফিসার পর্যবেক্ষকদের নিয়ম মেনে কাজ করার আহবান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।