সর্বশেষঃ

অবৈধভাবে ফুটপাত দখল ও স্থাপনা তৈরির অপরাধে ৫ জনের অর্থদন্ড

মনিরুজ্জামান/ইকবাল হোসেন ॥ বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার ও কুঞ্জেরহাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান করেন উপজেলা প্রশাসন। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি রনজিৎ চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে রাস্তা, ব্রীজ ও ফুটপাত দখল করে দোকান স্থাপন এবং ইজিবাইকসহ অন্যান্য গাড়ি যত্রতত্র পার্কিং করার অপরাধে ৫ জনকে ২১ হাজার টাকা অর্থ দন্ড করেন।
সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস জানান, উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান স্যারের সার্বিক নির্দেশনা মোতাবেক বুধবার সকাল ১০ ঘটিকা থেকে বেলা ১২ ঘটিকা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে উপজেলার মনিরাম বাজার ও কুঞ্জেরহাটে অবৈধভাবে রাস্তা, ব্রীজ ও ফুটপাত দখল করে দোকান স্থাপন এবং ইজিবাইকসহ অন্যান্য গাড়ি যত্রতত্র পার্কিং করার অপরাধে আজিজ (৩৯),মো: হাফেজ (৪০)মো: রফিকুল ইসলাম (৪৫) মো: রিয়াজ (২৪)মো: বিল্লাল (৩০) কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট একুশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। তিনি আরও জানান,ভোলা-চরফ্যাশন মহাসড়কে বাজার সংলগ্ন এলাকায় যাতে কেউ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান স্থাপন ও অটোরিকশাসহ অন্যান্য গাড়ি পার্কিং না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তীতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় বাংলাদেশ নৌবাহিনী, বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টীম ও প্রশাসনিক কর্মকর্তা টবগী এবং কাচিয়া সার্বিক সহযোগিতা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।