সর্বশেষঃ

দুর্ঘটনায় হাত হারানো বোরহানউদ্দিনের মিরাজ পেলো কর্মসংস্থান

মোঃ ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মিরাজ ২০২৪ সালের ৩ জুলাই বৈদ্যুতিক স্পৃষ্ট হয়ে বাম হাতটি হারান। ডান হাতটিও প্রায় অচল, বুকে রয়ে গেছে সেই দুর্ঘটনার ক্ষতচিহ্ন। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি সাহায্যের জন্য নয়, জীবিকার জন্য কর্মসংস্থানের আবেদন করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মিরাজকে তার এলাকার নিকটবর্তী মনিরাম বাজার সংলগ্ন কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য দোকান ও প্রয়োজনীয় পণ্য ক্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশাসনের এ মানবিক উদ্যোগে মিরাজ এখন নিজের ব্যবসার মাধ্যমে স্ত্রী ও পরিবার নিয়ে বেঁচে থাকার নতুন আশায় এগিয়ে যাচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।