পাঁচ দফা দাবীতে ভোলায় ইসলামী আন্দোলনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে ভোলায় মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ভোলা শহরের সদর রোডে কে-জাহান মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিকে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট জুলুম-নির্যাতনের বিচার এবং ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ এই পাঁচ দফা দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ দাবী পূরণ না হলে বাংলাদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বাস্তবায়ন না হলে দেশ আবারও একনায়কতন্ত্রের শাসনের দিকে ধাবিত হবে।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ভোলা-১ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম তারেক, যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল মমিন, শ্রমিক আন্দোলন উত্তরের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এইচ এম আব্দুর রবসহ দলের অন্যান্য নেতা-কর্মী।
