চাঁদের মাটিতে ফলল আলু! সাফল্য NASA-র গবেষকদের, তালিকায় আর কোন কোন সব্জি?
বোরহানউদ্দিনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর উপর হামলা, গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার ॥ ভোলা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিলের উপর ভোলার বোরহানউদ্দিন হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ৩৭ জনের বিরুদ্ধে উক্ত ঘটনায় গত (২৭ সেপ্টেম্বর) তারিখে বোরহানউদ্দিন থানায় ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩০৭/৪২৭ /১০৯/৫০৬(২)/৩৪ পেনাল কোড ধারায় মামলা করেন ইব্রাহিম খলিল। যার নং-২৩। এ ঘটনায় রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে এজাহার নামীয় ৬নং আসামী সাচড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারভেজকে দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বোরহানউদ্দিন থানার পরিদর্শক রিপন চন্দ্র দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এবিএম ইব্রাহিম খলিলে উপর হামলার ঘটনায় যে মামলা করা হয়েছে তাতে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন পৌর বিএনপির সহসভাপতি ও ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাঈদুর রহমান লিটন, তাঁর ভাতিজা অর্নম, হাসাননগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাসান মহাজন, পৌর ছাত্রদলের সভাপতি সাকিল মাতাব্বর, পৌর শ্রমিক দলের সভাপতি বাবুল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফাইম।
পরিদর্শক রিপন চন্দ্র দাস বলেন, মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৭ জন নেতার নাম উল্লেখ এবং ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এরই মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, শনিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম বাজার কেন্দ্রীয় মন্দিরের সামনে পূজাম-পে অনুদান দিতে গেলে সহকারী অ্যাটর্নি জেনারেল ও বিএনপি নেতা এ বি এম ইব্রাহিম খলিল হামলার শিকার হন। এ সময় তাঁর ব্যক্তিগত গাড়িতে ডিম নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়। এতে ইব্রাহিম খলিলসহ তাঁর কয়েকজন আহত হন। এরপর বিকেলে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হামলার পেছনে বিএনপির নেতা-কর্মীকে দায়ী করেন তিনি। ইব্রাহিম খলিল জানান, তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহগণমাধ্যম সম্পাদক।
