চাঁদের মাটিতে ফলল আলু! সাফল্য NASA-র গবেষকদের, তালিকায় আর কোন কোন সব্জি?
বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের সমাবেশ-বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বোরহানউদ্দিন মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়ে হাওলাদার মার্কেট পর্যন্ত মিছিল শেষে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন গাজী এবং সঞ্চালনা করেন মুফতী হোসাইন মাহমুদ।
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভোলা-২ আসনের এমপি পদপ্রার্থী মুফতী রেজাউল করিম বোরহানী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতী আমিনুল ইসলাম সুলতানী এবং মুজাহিদ কমিটির সদর মুফতী আশফাক হোসাইন শিহাব। এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুব আন্দোলনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রিয় সহযোদ্ধারাও কর্মসূচিতে যোগ দেন। মিছিল-সমাবেশ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
