বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে তজুমদ্দিনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার তজুমদ্দিন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ভায় উপস্থিত ছিলেন উপজেলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মাহবুব, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাব্বত খান, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, কোস্টগার্ড তজুমদ্দিন স্টেশনের ইনচার্জ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা সভাপতি মুফতি জাফর আহমেদ, জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা সেক্রেটারি মাস্টার মহিউদ্দিন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু দে টিটু, তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটি সেক্রেটারি এম এ হালিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় পূজা মন্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
