সর্বশেষঃ

বোরহানউদ্দিনে বিএনপির হাইব্রিড বিরোধী বিক্ষোভ-ঐক্যবদ্ধ বিএনপি গড়ার শপথ

স্টাফ রিপোর্টার, বোরহানউদ্দিন ॥ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের কাচিয়া মিঝি বাজারে “হাইব্রিড বিরোধী” বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সমর্থকরা এ বিক্ষোভের আয়োজন করেন।
কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদি হাওলাদারের আয়োজনে উপস্থিত ছিলেন কাচিয়া দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক জসিম মাস্টার এবং স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মোঃ মতিন, যুবদলের ওয়ার্ড সভাপতি সিরাজ মুন্সী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক জমদ্দার সহ কাচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। মিছিল থেকে সমর্থকরা স্লোগান দেন “হাইব্রিডের আস্তানা বোরহানউদ্দিনে হবে না।” পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখা এবং ভোলায় ‘হাইব্রিড রাজনীতি’ প্রতিহত করাই তাদের এই আন্দোলনের মূল লক্ষ্য।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।