সর্বশেষঃ

মানবিকতার ছোঁয়ায় নতুন জীবনের পথে হাত-পা হারানো হানিফ

মনিরুজ্জামান/ইকবাল হোসেন ॥ মো: হানিফ (৪২)। ৪ সন্তানের জনক। বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্র্ডের বাসিন্দা। দুর্ঘটনায় হারিয়েছেন হাত-পা। হারাননি মনোবল আর স্বপ্ন। সাহস আর বোরহানউদ্দিন উপজেলার এসিল্যান্ড সহায়তায় বদলে যাচ্ছে হানিফের জীবন। তিনি এখন ব্যবসায়ী। নিজের আয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছেন হানিফ।
কথা হয় হানিয়ের সাথে। সমাজের অন্যদের মতো বেশ সুখ-স্বাচ্ছন্দে চলছিল তাঁর জীবন। ২০২১ সালে একটি দুর্ঘটনা তাঁর জীবন লন্ডভন্ড করে দেয়। ভোলা-চরফ্যাশন সড়কের মনিরাম বাজার এলাকার রাস্তার দু’পাশের গাছ টেন্ডারে কেনার জন্য দেখতে যান। ওইখানে রাখা একটি ক্রেন বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়। যার স্পর্শে হানিফ বিদ্যুতায়িত হন। গুরতর অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে বাম হাত ও ডান পা কেটে ফেলতে হয়। চিকিৎসার খরচ সামলাতে নি:স্ব হন হানিফ। হারিয়ে ফেলেন জীবিকার পথ। জীবনের কঠিন বাস্তবতায় একসময়ের কর্মক্ষম এ মানুষটি অন্যের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েন। সংসার আর ছেলেমেয়েদের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম। কষ্টের জীবনে পরিবর্তনের নতুন দিগন্ত খুলে দেন বোরহানউদ্দিনে সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান। “ভিক্ষুকমুক্ত পৌরসভা” গড়ার লক্ষ্যে পৌরসভার পুনর্বাসন কর্মসূচি তাঁর জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। প্রথমে তিনি চা-পান-মুদি দোকান করতে চান। শারীরিক অবস্থার কথা ভেবে তাকে ডিম ও মুরগির দোকান দেওয়ার সিদ্ধান্ত নেয় সহকারী কমিশনার (ভূমি)। যাতে তিনি স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন। ২০ আগষ্ট তাঁর বাসার নিকটে খেয়াঘাট ব্রিজের (ঢাকাগাম লঞ্চঘাট) পাশে ওই প্রকল্পের অথায়র্নে আনুষ্ঠানিকভাবে চালু হলো হানিয়ের ডিম ও মুরগির দোকান। ব্রয়লার সোনালী ও দেশি মুরগির পাশাপাশি ডিম বিক্রয় হবে দোকানে।
বোরহানউদ্দিন মহিলা কলেজের উপাধ্যক্ষ মো: সোহরাব হোসেন বলেন, এটি একটি ব্যতিক্রমী সৃজনশীল চিন্তা। হানিফ জানান, জীবনের এই পরিবর্তন সম্ভব হয়েছে এসিল্যান্ডের সহানুভূতিশীল উদ্যোগে। সিনিয়র সাংবাদিক ও উপজেলা সুজন এর সভাপতি মনিরুজ্জামান, মোবাশ্বির হাসান, ভোলা ডেভলপমেন্ট ফোরাম এর বরিশাল বিভাগীয় সমন্ময়কারী রাজিব হায়দার বলেন, এই পুনর্বাসন কেবল একজন মানুষের জীবনই বদলেছে না, সমাজের জন্যও তৈরি করেছে এক অনন্য দৃষ্টান্ত।
সদ্য বিদায়ী বোরহানউদ্দিন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান বলেন, আমরা চাই প্রতিটি ভিক্ষুককে স্ববলম্বী করে সমাজে ফিরিয়ে আনতে। হানিফের ডিম-মুরগির দোকান সেই উদ্যোগেরই অংশ। তাঁর দোকান থেকে কেনাকাটা করে তাকে সহযোগিতা করার আহবান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।