সর্বশেষঃ

ভোলার পশ্চিম ইলিশায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে পাঙ্গাশিয়া বাঘারহাট বাজার সংলগ্ন মেধুয়া আলা বাড়ির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইউনিয়ন আমির মাস্টার মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আলী আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ভোলা জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক আমির হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও ভোলা সদর উপজেলা নির্বাচন সমন্বয়ক মাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মাস্টার মোঃ বেলায়েত হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা মোঃ কামাল হোসাইন ও সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা উল্লেখ করেন, হযরত আদম (আ.) থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত সকল নবী-রাসূল আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। একজন মুসলমান হিসেবে সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করছে। তাই মুসলমানদের উচিত কুরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সমাজ গঠন করা এবং অন্য কোনো মতাদর্শের অনুসরণ না করা। তারা কর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা ও আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।