ঢাবি শিক্ষার্থী মিমো’র ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক গ্রেফতার
তজুমদ্দিনে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ ভোলার তজুমদ্দিন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতরা হলো- নুর নাহার (২৩), স্বামী মো. নিরব, পিতা মো. কুট্টি মিয়া। মো. রাহিম (২২), পিতা- মৃত: মাহফুজুর রহমান। এবং মো. রামিম (২১), পিতা- তোফায়েল আহম্মেদ। তারা সকলেই শম্ভুপুর ৫ নং ওয়ার্ড, তজুমদ্দিনের বাসিন্দা।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান বলেন, এ বিষয়ে গোপন সংবাদ পাওয়ার পর এসআই (নি.) মো. শহীদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম শম্ভুপুর এলাকায় অবস্থান নেয়। বুধবার ভোরে নুর নাহারের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
