সর্বশেষঃ

বোরহানউদ্দিনে হাফিজ ইব্রাহিমের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মনিরুজ্জামান ॥ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেছেন। সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষ, দোকানদার, পথচারী, রিকশাচালকদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে কুশল বিনিময় ও হাতে ধানের শীষ সংবলিত লিফলেটও তুলে দেন।
সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাইনা। আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই।আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৬ বছর সন্ত্রাসীরা আপনাদের ওপর জুলুম চালিয়েছে। ৪০টির অধিক মামলা মিথ্যা মামলা দিয়ে আমাকে ৩৩ দিন রিমান্ড ২ বছর জেল খাটিয়েছে। এখন তাঁরা পরাজিত। কিন্তু তাদের কাউকে হয়রানি করবেন না।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক আকবর হোসেন, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নাছির বাকলাই, সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু পৌরবিএপির ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর পিন্টু, সহ সভাপতি বশির আহমেদ, আব্দুর রব হাওলাদার, সম্পাদক মনিরুজ্জামান কবির, পৌর যুবদলের সভাপতি হেলালমু্ন্িস সম্পাদক আবু জাফর মৃধা, ছাত্রদল সভাপতি শাকিল মাতাব্বর সম্পাদক হাসিবুর রহমান ফাহিম প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।