চাঁদের মাটিতে ফলল আলু! সাফল্য NASA-র গবেষকদের, তালিকায় আর কোন কোন সব্জি?
বোরহানউদ্দিনে সাংবাদিক তুহিন হত্যার বিচার ও নিরাপত্তা দাবিতে মানববন্ধন

মনিরুজ্জামান : গাজীপুরের দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বোরহানউদ্দিন থানা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সূচনা বক্তব্য রাখেন w.360০ সম্পাদক সাগর চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ মিজানুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির পাটোয়ারী, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোঃ ফয়সাল আহমেদ, যুগান্তর পত্রিকার প্রতিনিধি নীল রতনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
