সর্বশেষঃ

রাষ্ট্র সংস্কারের তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে : মাফরুজা সুলতানা

স্টাফ রিপোর্টার : আধুনিক ও কল্যাণমুখি রাষ্ট্র গঠনে উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তিমূল’ তারেক রহমানের ৩১ দফা প্রস্তাবনা এলাকার প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। শনিবার (৯ আগস্ট) সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতিমুলক এক সভায় উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত দেড় দশকে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামল যে ঘুণে ধরা, পঙ্কিল ও ভঙ্গুর রাষ্ট্র রেখে গেছে। সেই রাষ্ট্র মেরামত ও যথাযথ নির্মাণে ৩১ দফার বাস্তবায়ন শুধু মহৌষধই নয় বরং বাস্তবতার নিরিখে এ এক অনিবার্যতা। তারেক রহমানের উদ্যোগে ৩১ দফা সঞ্চালিত হচ্ছে বিভাগ থেকে জেলায়, জেলা থেকে উপজেলায়, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, এবং ওয়ার্ড থেকে প্রতিটি ঘরে ঘরে মানুষের হৃদয়, মনন ও চেতনায়। তারেক রহমানের রাজনৈতিক দর্শন আমাদের জানিয়ে দেয়-রাষ্ট্র ভূমিকে বাসযোগ্য করে তুলতে মানুষের মনোভূমি নির্মাণের কোন বিকল্প নেই। ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেবার ভেতর দিয়ে প্রতিটি বাংলাদেশী নাগরিকের রাজনৈতিক দর্শনকে সমৃদ্ধ করবার ভেতর দিয়ে নির্মিত হবে আগামীর সমৃদ্ধ এক বাংলাদেশ।

ইউনিয়ন বিএনপির আয়োজনে সভাপতি মো মাইনুদ্দিন কাজীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ ভবনের মাঠে এ সভা হয়। এর আগে প্রধান অতিথি মাফরুজা সুলতানা বিএনপি কর্মীদের সাথে কুশল বিনিময় ও সার্বিক খোঁজখবর নেন। নির্যাতিত কর্মীদের কথা শুনে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ কাজী আজম, সিনিয়র আহবায়ক সরোয়ার আলম খান, যুগ্ন আহবায়ক মোঃ ফিরোজ কাজী, কাজী শহিদুল আলম নাছিম, উপজেলা যুবদলের সভাপতি মোঃ সিহাব উদ্দিন হাওলাদার, শ্রমিকদল সভপতি জামাল পঞ্চায়েত, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তানজিল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আতিকুল ইসলাম রুবেল প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।