সর্বশেষঃ

বোরহানউদ্দিনে রাস্তায় ধান রোপণ, এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২নং ওয়ার্ড এবং দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দারা বছরের পর বছর ধরে অবহেলিত কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর এলাকাবাসী বাবলু মাঝির দোকান থেকে ছোট মানিকা ফাজিল মাদ্রাসা পর্যন্ত দীর্ঘ কাঁচা রাস্তায় ধান রোপণ করে বিক্ষোভ জানান এবং একইসঙ্গে মানববন্ধনে অংশ নেন। দুর্ভোগই নিত্যসঙ্গী রাস্তাটি বছরের পর বছর ধরে চলাচলের একেবারেই অনুপযুক্ত। বর্ষাকালে কাদা, শুকনো সময়ে ধুলা-চলার উপযোগিতা নেই বললেই চলে। দুর্ঘটনার শিকার হচ্ছেন নারী, শিশু, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। মানববন্ধনে এলাকাবাসীর একটাই দাবি-এই কাঁচা রাস্তাটি দ্রুত পাকা করা হোক।
মানববন্ধনে উপস্থিত কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুফতি নুরুল করিম জানান, এটি অবহেলিত একটি গুরুত্বপূর্ণ রাস্তা! যা বিগত ৪০ বছর ধরে সংস্কার করা হয়নি। রাস্তাটির এমন অবস্থা যে, আগুনে পুড়ে যদি ১০ হাজার মানুষও মারা যায় তারপরও ফায়ার সার্ভিস দিয়ে তাদেরকে উদ্ধার করতে পারবে না।
রাস্তাটা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২নং ওয়ার্ডের খায়ের হাট বাজারের পিছন থেকে ছোট মনিকা ফাজিল মাদ্রাসা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তার বড় অংশ কাঁদা পানিতে পরিণত হয়, সাধারণ মানুষের চলাচল, বিশেষ করে ছাত্রছাত্রী, রোগী ও বৃদ্ধদের যাতায়াত চরম দুর্ভোগে পড়ে। কিছু কিছু স্থানে রাস্তার অবস্থা আরও শোচনীয়। সেখানে রাস্তাটি যেন একটি জলাশয়ে পরিণত হয়। পথচারীদের জুতা খুলে হাঁটতে হয়, মোটরসাইকেল বা রিকশা চলাচলও হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ।
ছোট মনিকা ফাজিল মাদ্রাসায় অসংখ্য ছাত্র-ছাত্রী পড়াশোনা করে, অথচ তারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। আমরা দাবি জানাচ্ছি উপজেলা প্রশাসন বোরহানউদ্দিন নিকট এই জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাচ্ছি।


সাধারণ মানুষের বক্তব্য-রাস্তাটি অবহেলার কারণে এখন যেন একটি জলাবদ্ধতায় রূপ নিয়েছে। তাই তাঁরা প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তার মাঝে ধান রোপণ করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাদের স্পষ্ট বার্তা-উন্নয়নের নামে শোভন প্রচার নয়, চাই বাস্তব পদক্ষেপ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মুফতী নূরুল কারীম, দৌলতখান দক্ষিণ জয়নগর ইউনিয়ন জামায়াত সভাপতি ডা. নিরব সমাজসেবক কাশেম মেলেটারী, শিক্ষক আনোয়ার হোসাইন, স্থানীয় মসজিদের ইমাম, হাফেজ মাওলানা হাসান শরীফ, মাওলানা আওলাদ হোসেন, মাওলানা ইউনুস, ছোট মানিকা ফাজিল মাদ্রাসার শিক্ষক আশ্রাফ ফারুক, স্থানীয় সুমন হাওলাদার, মোঃ নুরুদ্দিন। এছাড়াও মসজিদের মুসুল্লি, শিক্ষকম-লী, মাদ্রাসা প্রতিনিধি, ব্যবসায়ী, রিকশাচালক, কৃষক, শ্রমিক, ছাত্র-যুব সমাজ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।