চাঁদের মাটিতে ফলল আলু! সাফল্য NASA-র গবেষকদের, তালিকায় আর কোন কোন সব্জি?
বোরহানউদ্দিনে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ ইকবাল হোসেন ॥ বোরহানউদ্দিন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক খবর পত্রের সম্পাদক ব্যারিস্টার মোঃ মারুফ ইব্রাহিম আকাশের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুলাই) বোরহানউদ্দিন পৌরসভার ডাক বাংলোর প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বোরহানউদ্দিন প্রেস ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ প্রতিনিধি ফয়সাল আহমেদ এবং সাধারণ সম্পাদক খবর পত্রের প্রতিনিধি সোহেল মাহমুদ, যুগ্ম সম্পাদক কাজী আল আমিন, সাংগঠনিক সম্পাদক বরিশাল পোস্ট প্রতিনিধি অনিক, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ ফরাজি, সহ-সাংগঠনিক সম্পাদক আজকালের খবর পত্রিকা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন, সাইফুল ইসলাম আকাশ ও পারভেজ রায়হান।
প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় এবং ব্যারিস্টার মোঃ মারুফ ইব্রাহিম আকাশের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।
