তজুমদ্দিনে ধর্ষণ মামলায় আরো এক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ভোলার তজুমদ্দিনে আলোচিত স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ঘটনার মামলার আরো এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভোলা ডিবি পুলিশ তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাওলানা কান্দি এলাকা হতে কলেজ ছাত্রদলের আহবায়ক রাসেল আহমেদকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এই মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের ১০ জনের একটি চৌকস টিম তজুমদ্দিনের আলোচিত ধর্ষণ মামলার আসামি তজুমদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রাসেল আহমেদকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাওলানা কান্দি এলাকা হতে গ্রেফতার করা হয়। বর্তমানে রাসেল ডিবি হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে।
