ভোলায় ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলা’ তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ভোলায় বিভিন্ন ক্লাবের সমন্বয়ে ক্রিকেট প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভোলা গজনবী স্টেডিয়াম মাঠে বুধবার (৪ জুন) সকাল ১১টায় আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য অফিসার সাগর মল্লিক। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ভোলা ক্রিকেট একাডেমি ও রানার্সআপ হয় ব্রাদার্স ক্লাব। এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে ছেলে-মেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।
