সর্বশেষঃ

ধর্ষণ-খুন-ছিনতাইয়ের প্রতিবাদে লালমোহনে মৌন মিছিল

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ সারাদেশে চলা ধর্ষণ ও সহিংসতা, খুন, ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে ভোলার লালমোহনে পদযাত্রা ও নীরব (মৌন) মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সকল ছাত্র সংগঠন ও বিভিন্ন সংগঠন। রবিবার সকালে লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নারীরা ধর্ষণ এবং সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। একই সঙ্গে বেড়েছে খুন, ছিনতাই ও ডাকাতি। আইনশৃঙ্খলার অবনতির ঘটলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমন ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।