ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
ভোলা রক্ষা নাগরিক ঐক্যের এক বছর মেয়াদি কমিটি অনুমোদন, চেয়ারম্যান মহিবুল্লাহ খোকন

ভোলা রক্ষা নাগরিক ঐক্য (বিপিসিইউ)-এর নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন জনাব মহিবুল্লাহ খোকন, মহাসচিব মো. আল আমিন খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব ইসমাইল মাতব্বর।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোলা রক্ষা নাগরিক ঐক্যের (বিপিসিইউ) আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হায়দার আলী লেলিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এদিন ভোলা রক্ষা নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাতা পরিচালক মো. ফখরুল ইসলাম ও উপদেষ্টা মো. ইউসুফ আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—মুখপাত্র জনাব মো. মিজানুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক জনাব মো. ফয়সাল রানা এবং দপ্তর সম্পাদক জনাব মো. সাখাওয়াত হোসেন।
এ ছাড়া কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে আরও ১৪ জন, যুগ্ম মহাসচিব হিসেবে ১০ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ৬ জনকে মনোনীত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছর ভোলার স্বার্থ রক্ষা, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করতে নবগঠিত কমিটি কাজ করবে।
