ভেদুরিয়ার ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গণসংযোগ, ভোট ও দোয়া চাইলেন রুবেল হাওলাদার
ভেদুরিয়ার ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গণসংযোগ, ভোট ও দোয়া চাইলেন রুবেল হাওলাদার

ভোটের মাঠে প্রতিশ্রুতি নয়, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চান তিনি! ভোলার ভেদুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রুবেল হাওলাদার এখন ব্যস্ত গণসংযোগে। পাড়া-মহল্লা থেকে শুরু করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে চাইছেন ভোট ও দোয়া।
শুক্রবার বিকেল ৪টার দিকে ভেদুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা চালান তিনি। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, লিফলেট বিতরণ করেন এবং এলাকার মানুষের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরেন।
রুবেল হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ইউনিয়ন যুবদলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে এবং বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
নির্বাচিত হলে ৬ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলাকার মানুষের অংশগ্রহণে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই প্রার্থী।
এখন দেখার বিষয়, নির্বাচনের মাঠে তাঁর এই গণসংযোগ ও উন্নয়নের অঙ্গীকার ভোটারদের কতটা প্রত্যাশা পূরণ করতে পারে। ভোটাররাই নির্ধারণ করবেন তাঁদের আগামী দিনের জনপ্রতিনিধি।
