সর্বশেষঃ

শেখ হাসিনার প্রত্যর্পণ হবে, কখনও প্রত্যাবর্তন হবে না: রিজভী

ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি যেটা করা আছে, সেই বিধি-বিধান অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। বাংলাদেশে তার প্রত্যর্পণ হবে, কখনও প্রত্যাবর্তন হবে না। দেশে ফিরলেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে যেকোনো অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে জেগে ওঠার শক্তি পেয়েছে। ৭ নভেম্বর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এ দেশের স্বাধীনতার রক্ষা হয়। এরপরই দেশে গণতন্ত্র এবং বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান।

বর্তমানে দেশ কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত দেশের জনগণ নেবে বলেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তার বক্তব্যে উল্লেখ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।