তজুমদ্দিনের সাংবাদিক জিসান রনিকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ, সাংবাদিকদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
তজুমদ্দিনের সাংবাদিক জিসান রনিকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ, সাংবাদিকদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন মহল তজুমদ্দিনের তরুণ সাংবাদিক জিসান রনিকে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আসামি করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে দাবি করে অবিলম্বে মামলা থেকে তার নাম প্রত্যাহার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
জানা যায়, গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর- ৪)। ওই মামলায় সাংবাদিক জিসান রনিকে (পিতা: মো. বাচ্চু পাটোয়ারী, সাং- ইন্দ্রনারায়ণপুর, তজুমদ্দিন, ভোলা) ৬ নম্বর ক্রমিকে আসামি করা হয়েছে।
সহকর্মী ও স্থানীয়দের ভাষ্যমতে, জিসান রনি সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তাকে এই মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
একজন সাংবাদিককে এভাবে মামলায় আসামি করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোলার সাংবাদিক সমাজ। তারা মামলার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জিসান রনির ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
