ভেদুরিয়ার ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গণসংযোগ, ভোট ও দোয়া চাইলেন রুবেল হাওলাদার
ইলিশা ঘাটে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

বৃহস্পতিবার (১২ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টার দিকে ভোলা সদর পূর্ব ইলিশা লঞ্চ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা তদন্ত কেন্দ্র ইনচার্জ বশির আলমের নেতৃত্ব,পুলিশ উপপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম ইলিশা ঘাটে এ অভিযান চালায় এ সময় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক কারবারে জড়িত থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আলামিন,দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের
বাসিন্দা।
ইলিশা তদন্ত কেন্দ্র ইনচার্জ বশির আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজা) আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
