সর্বশেষঃ

ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা

যেখানে মৃত্যু মানেই এক আতঙ্ক আর ভয় সেখানে ঘরের মেঝেতে একই বিছানায় শুয়ে মৃত ছেলের লাশ পাহারা দিলেন গর্ভ ধারীনি এক মা ৷ মায়ের এমন নিঃশব্দ ভালোবাসা আর বুকভাঙা শোকের দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। সন্তান হারানোর শোক যে কতটা গভীর, সেই দৃশ্য যেন আবারও মনে করিয়ে দিল সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। এমন হৃদয়বিদারক দৃশ্যটি দেখা যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের বাথান বাড়ী গ্রামে ৷

প্রতিবেশীরা জানান, ওই এলাকার আব্দুল্লাহ বাবুর্চীর ছেলে আলম বাবুর্চী (৩০) গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু বরণ করে ৷ বৃহস্পতিবার রাতে তার লাশ গ্রামের বাড়ীতে পৌছায় ৷ পরদিন শুক্রবার সকালে তার দাফনের সিন্ধান্ত নেয় পরিবার ৷ রাত যখন গভীর হয় লাশের কাছ থেকে একে একে সবাই চলে গেলেও মৃত ছেলের কাছ থেকে যায়নি তার একমাত্র মা ৷ একই বিছানায় ছেলের লাশের পাশে শুয়ে থাকেন তিনি ৷ মৃত্যুর পরও ছেলের পাশে শুয়ে পাহারা দেয়ার ঘটনা কাঁদিয়েছে সবাইকে ৷

মা এমন একজন মানুষ, যিনি সন্তানের সামান্য অসুখে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দেন, অথচ নিজের কষ্টের কথা কাউকে বুঝতে দেন না। রোদের তাপে নিজে পুড়ে সন্তানকে শীতল ছায়া দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কেবল মায়েরই আছে।

এজন্যই হয়তো কবি বলেছেন, যেখানেতে দেখি যাহা— মার মত পরাজয় নাই কি কভু যাহা! সত্য যাহা, সুন্দর যাহা, কল্যাণময় যাহা, জননীর কোলে যেন মেশা সব তাহা!

কোলে পিঠে করে বড় করা ছেলের মৃত্যুর পরও তার পাশে শুয়ে পাহারা দেয়া আবারো প্রমান করে এই পৃথীবিতে মায়ের মতো আপন আর কেউ নাই ৷ যার ভালোবাসার সাথে কোন কিছুর তুলনা হয়না ৷

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।