সর্বশেষঃ

বাপ্তার ৯নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে মেম্বার প্রার্থী সুজন

মো. মাহে আলম মাহী: ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোলা সদর উপজেলার ৫নং বাপ্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন মেম্বার পদপ্রার্থী মো. মনোয়ার হোসেন সুজন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শতাধিক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে নিজের পক্ষে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে প্রার্থী মো. মনোয়ার হোসেন সুজন বলেন, ‘আমি ৯নং ওয়ার্ডের সন্তান। এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকতে চাই। নির্বাচিত হতে পারলে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করব। এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করব। আমি জনপ্রতিনিধি হতে চাই মানুষের সেবা করার জন্য, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমি ভোটারদের কাছে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। বরং মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। নির্বাচনে জয়ী হলে জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ওয়ার্ড গড়ে তোলার চেষ্টা করব। এ জন্য ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।’
মো. মনোয়ার হোসেন সুজন দক্ষিণ বাপ্তা ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণসংযোগে তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।