ভোলায় ১০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার: বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযান
ভোলায় ১০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার: বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযান

ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. জুয়েল (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
১৩ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৯টা ৫ মিনিটে বোরহানউদ্দিন থানার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালুর চায়ের দোকানের পশ্চিম পাশের গলি রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাব আলীর নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) হুসাইন মো. জুয়েল শেখ ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত মো. জুয়েলের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার আমতলী গ্রামে হলেও তিনি বর্তমানে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়িতে বসবাস করতেন। তার বাবার নাম মৃত মুসলিম শেখ এবং মায়ের নাম মৃত রহিমা বেগম ওরফে বেবি।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
