সর্বশেষঃ

ভোলায় কথা বলতে না পারা শিশু রিয়ানের সন্ধান চেয়ে পরিবারের আকুতি

ভোলায় রিয়ান নামে কথা বলতে না পারা এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত শিশুটির সন্ধান পাননি।

নিখোঁজ রিয়ান কথা বলতে পারে না। এ কারণে তাকে খুঁজে পেতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। শিশুটির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

কোনো হৃদয়বান ব্যক্তি রিয়ানকে কোথাও দেখে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৯৪৩৯১৭৯৪৪

শিশুটিকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি বেশি বেশি শেয়ার করার আহ্বান জানিয়েছে পরিবার। সবার সহযোগিতায় রিয়ান দ্রুত সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা স্বজনদের।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।