সর্বশেষঃ

চরফ্যাশনে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক রাকিব

স্টাফ রিপোর্টার ॥ ভোলার চরফ্যাশনে নিজের খামারে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন রাকিব সরদার (২৫) নামের এক যুবক। শনিবার বিকালে দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্ধারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিব সরদার ওই গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের চাচাতো ভাই সুজন সরদার জানান, শনিবার তার চাচাতো ভাই রাকিব নিজের মৎস্য খামারে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ শিকারে যান। এসময় বৈদ্যুতিক ফাঁদের ছেঁড়া তারে খামারের পানি বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুলারহাট থানার ওসি মো. আফির ইফতেখার জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।