ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে-তে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

মুন্সীগঞ্জ সংবাদদাতা ॥ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় তিন যানবাহনের মধ্যে থাকা ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। এদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা গুরুতর। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে মুন্সীগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জের সীমান্তবর্তী এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
এদিকে শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় নিহতদের নাম-ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। তিনি জানান, শুক্রবার বেলা দুপুর দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস, মোটরসাইকেল ও প্রাইভেটকারাকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা সড়কের বেপারী পরিবহণের একটি বাস ধাক্কা দেয়। সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। এসময় প্রাইভেটকারে থাকা একজনের ঘটনাস্থলেই নিহত। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত আট জনকে হাসপাতালে নেওয়ার পথে ৪ জন জনের মৃত্যু হয়।
হাসারা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানি জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন গুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে এই ঘটনায় গাড়িটিকে জব্দ করা হয়েছে।
