সর্বশেষঃ

পাপন আউট-ফারুক ইন

ডেস্ক রিপোর্ট ॥ সম্প্রতি অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। গত কিছুদিন যাবত গুঞ্জন হয়েছিল পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অবশেষে আজ বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বুধবার (২১ আগস্ট) বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকে বিসিবি। সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ দেন পাপন। সেখানে তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামী লীগ সরকার সদস্য ও মন্ত্রী হওয়ার কারণে তখন থেকেই আত্মগোপনে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এরমধ্যে স্থবিরতা নেমে আসে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নিয়েছে আইসিসি।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বুধবার (২১ আগস্ট) ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছে। তার পদত্যাগের পর নতুন বিসিবি প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে। বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকার পরিবর্তনের পর এটাই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। এই সভাতে অবশ্য সশরীরে আসেননি পাপন, যোগ দিয়েছেন অনলাইনে। সেখান থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।