সর্বশেষঃ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনপুরায় বিএনপির দোয়া ও মিলাদ

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করে উপজেলা বিএনপি। শনিবার জোহর নামাজের পর উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, বিএনপির সিনিয়র নেতা অহিদুর রহমান, আবুল বাশার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, কৃষকদলের সভাপতি মোঃ ছালাহউদ্দিন, মৎস্য দলের সভাপতি মোঃ মোস্তফা সহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।