নুরুল ইসলাম নয়নকে কেন্দ্রীয় যুবদলের সম্পাদক নির্বাচিত করায় সেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

আশরাফুল আলম সজিব ৷৷ নুরুল ইসলাম নয়নকে যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ভোলা জেলা সেচ্ছাসেবক দল।
শনিবার (১৩ জুলাই) সকাল ১১ টায় শহরে শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল করে জেলা সেচ্ছাসেবক দল।
ভোলা জেলা বিএনপির কার্যালয় থেকে সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরীর নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল টি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে শেষ করে।
এ সময় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন মনির, সহ-সভাপতি মীর রনি, সহ-সভাপতি লুকু চৌধুরী, সহ-সভাপতি এ বি এস সালাম, যুগ্ম-সম্পাদক কামাল মোল্লা, যুগ্ম-সম্পাদক মো: শফি, দপ্তর সম্পাদক এইচ আর সুমন, থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাহিয়ান চৌধুরী, আলাউদ্দিন, এসহাক ফরাজি, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, মনজুরসহ ভোলা জেলা সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
