ভোলার ধর্ষণ মামলার আসামী বরিশাল থেকে গ্রেফতার

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ধর্ষণ মামলার আসামী মোঃ সাগর কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোলা র্যাব-৮ এবং বরিশাল সদর কোম্পানী বরিশাল মহানগরীর কোতয়ারী থানার পলাশপুর এলাকা যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, চলতি বছরের ২৩ মে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ফরিদাবাদ এলাকার মোঃ মালেক এর ছেলে মোঃ সাগর তার প্রতিবেশী মোসাঃ সামিয়া (১৩) কে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে প্রতিবেশীর ফাঁকা ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের মা মোসাঃ রিনা বেগম (৩৫) বাদী হয়ে ভোলা জেলার দুলারহাট থানায় নারী ও শিশু নির্যাতন আইন-২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখ ২৯/০৫/২৪ইং। ওই মামলার পর থেকে মোঃ সাগর পলাতক ছিল। গোপন সংবাদের পর বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব এর যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আসামীকে ভোলা জেলার দুলারহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা র্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্প কমান্ডার।
