সর্বশেষঃ

লালমোহন এক আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন করলেন এমপি শাওন

জাহিদ দুলাল, লালমোহন ॥ লালমোহনে নব গঠিত ১০নং মোতাহার নগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বুধবার বিকেলে গজারিয়া পশ্চিম বাজারে দলের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীর ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপিকে মোতাহার নগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুলের নৌকা উপহার দেওয়া হয়েছে। এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পশ্চিম চর উমেদ ইউনিয়ন আওয়ামী (পূর্ব) সভাপতি শাজাহান মিয়া, পশ্চিম সভাপতি সালেম হাওলাদার, সাধারণ সম্পাদক শাহীন মাতাব্বর, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মনির মাতাব্বর, ইউনিয়ন যুবলীগ (পূর্ব) বজলু রহমান সর্দার, সম্পাদক শাকিল বেপারী, ইউনিয়ন যুবলীগ পশ্চিম সভাপতি রুহুল আমিন ফরাজি, সম্পাদক জুয়েল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।