সর্বশেষঃ

ভোলা প্রেসক্লাব সভাপতি অনু-সম্পাদক মিঠু’র শুভেচ্ছা-অভিনন্দন

শাহীন ফকির শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক সামস্-উল-আলম মিঠু শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে শাহীন ফকিরকে এ শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, গত বুধবার (২৩ আগষ্ট) বরিশাল রেঞ্জ কার্যালয় সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি জামিল হোসেনের সভাপতিত্বে জুলাই ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাকে রেঞ্জ ডিআইজি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফারুক উল হক এবং ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামানসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।