সর্বশেষঃ

লালমোহনে রবিদাস সম্প্রদায়কে শাড়ি-লুঙ্গি উপহার

লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে রবিদাস সম্প্রদায়ের অর্ধশত নারী-পুরুষকে শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে পৌরশহরের লাঙ্গলখালী এলাকায় ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে এসব শাড়ি ও লুঙ্গি তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার। বাংলাদেশ রবিদাস ফোরাম লালমোহন উপজেলা শাখার আয়োজনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ রবিদাস ফোরাম লালমোহন উপজেলা শাখার উপদেষ্টা শান্তি চরণ, চন্দ্র কুমার, সভাপতি ধীরেন চন্দ্র এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্রসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।