সর্বশেষঃ

ভোলার লালমোহনে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার লালমোহনে যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার কালমা ইউপির ডাওরী বাজার এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সালাউদ্দিন কালমা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের চর লক্ষ্মী গ্রামের সৈয়দ আহমেদের ছেলে। ২০১৬ সালের একটি যৌতুক মামলায় ওই বছরই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন আদালতের বিচারক। ২০১৮ সালে ওই গ্রেফতারি পরোয়ানার কপি লালমোহন থানায় পাঠানো হয়।
এছাড়া, শনিবার বিকালে ওই চেকপোস্ট থেকে গাঁজাসহ আরো চারজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন মো. মনু মিয়া, ইকবাল হোসেন, মো. হাসনাইন ও মো. আব্বাস। এরা সকলে উপজেলার চরভূতা ইউপির বাসিন্দা। লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, নিয়মিত চেকপোস্ট অভিযানকালে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার ও মাদকসহ চারজনকে আটক করা হয়। তাদের রোববার সকালে আদালতে প্রেরণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।