চরফ্যাশনে স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
(ফাইল ছবি)

স্টাফ রিপোর্টার ॥ ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে চৌকিদার বাড়িতে নিজ ঘর হতে সানজিদা (১৫) নামে ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশ। সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে। সানজিদা এওয়াজপুর ২নং ওয়ার্ডের চৌকিদার বাড়ীর মোঃ রুহুল আমিন এর মেয়ে।
মরদেহ পোস্ট মর্টেমের জন্য ভোলা সদর হাসপাতালেরর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে এখনও থানায় কোন মামলা হয়নি। তবে প্রেমঘঠিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে এলাকা সূত্রে জানা গেছে। এদিকে প্রাথমিক অনুসন্ধানে থানা পুলিশ বলছে প্রেমঘটিত কারণে নিজ গৃহে গলায় ওড়না পেঁচিয়ে সানজিদা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
