ভোলার শশীভূষণে মাদকদ্রব্যসহ দুই নারী আটক

মাহে আলম মাহী : ভোলার শশীভূষণে পুলিশের মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই নারীকে আটক করেছে শশীভূষণ থানা পুলিশ। রবিবার (২২ জানুয়ারি) রাতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের করিমপুর ১নং ওয়ার্ড এলাকার দুলাল হোসেন দুলু এর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নীচ হইতে ৬ কেজি ৩০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ শশীভূষন থানা, ভোলা এর তত্ত্বাবধানে শশীভূষন থানাধীন রসুলপুর ইউনিয়নের করিমপুর ১নং ওয়ার্ড এলাকার দুলাল হোসেন দুলু এর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নীচ হইতে ৬ কেজি ৩০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক করেছে শশীভূষন থানা পুলিশের একটি চৌকস টিম।
শশীভূষন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান, এসআই (নিঃ) মোঃ সোলায়মান, এএসআই মনিরুজ্জামান, এএসআই শওকত উল করিম, এএসআই আবুল কালাম, সংগীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় শশীভূষন থানাধীন রসুলপুর ইউনিয়নের করিমপুর ১নং ওয়ার্ড এলাকার দুলাল হোসেন দুলু এর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নীচ থেকে মোসাঃ তামান্না (২৫) ও মোসাঃ মিনারা বেগম (৪৮) কে ৬ কেজি ৩০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেন। আটকৃত উভয় নারী করিমপুর গ্রামের ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী জানান, উভয় নারীকে পুলিশ অবৈধ মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করেছে এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।