সর্বশেষঃ

পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫ তম বৈঠক অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫ তম বৈঠক জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থায়ী কমিটির সভাপতি জনাব রমেশ চন্দ্র সেন এমপি’র সভাপতিত্বে দক্ষিণাঞ্চল সহ উপকুলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন জনিত কারনে সৃষ্ট নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারের গুরুত্বপূর্ণ ভুমিকার প্রসংশা করেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ভোলা জেলার নদীভাঙ্গন প্রতিরোধকল্পে লালমোহন তজুমদ্দিন উপজেলা’র জন্য বরাদ্দকৃত ১১শত কোটি টাকার কাজ দ্রুত বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহবান জানান কমিটির সদস‍্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি ১১৭ ভোলা-৩। এসময় উপস্থিত ছিলেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি, সামশুল হক চৌধুরী, এমপি, এ. এম. নাইমুর রহমান দুর্জয়, এমপি। মন্ত্রনালয়ের সচিব, পানি সম্পদ মন্ত্রনালয়ের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।