সর্বশেষঃ

জয়িতা সম্মাননা পেলেন ভোলার মেয়ে লায়লা আরজুমান ভানু

জয়িতা সম্মাননা পেলেন ভোলার মেয়ে লায়লা আরজুমান ভানু। রবিবার সকাল ১১টায় বরিশাল বিভাগীয় সার্কিট হাউসে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সম্মাননা দেয়া হয়। শুধু ভোলার মেয়ে লায়লা আরজুমান ভানু নয়; বরিশাল বিভাগের অন্যান্য আরো ৫ জেলার পাঁচ নারীকেও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় এ সম্মাননায় ভূষিত করা হয়।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের এমপি ফজিলাতুন্নেছা ইন্দিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। আরো উপস্থিত ছিলেন সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বরিশাল বিভাগের পাঁচ জেলার ৫ নারীকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।