সর্বশেষঃ

লালমোহনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলার লালমোহন উপজেলা শারদীয় দুর্গাপূজা-২০২১ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ লালমোহন উপজেলায় ২২ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনান্যরা। অনুষ্ঠানে আসন্ন দুর্গাপূজাকে স্বতঃস্ফূর্তভাবে পালন করা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নেয়া হয়।


এদিকে বিকেলে লালমোহন থানার উদ্যোগে পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান। সভায় পূজা মন্ডব কমিটির সদস্য, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থাণীয় গন্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে লালমোহনে কোন রকম সমস্যা ছাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজান যাতে পূজা উদযাপন করতে পারে তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
এ বছর লালমোহনে উপজেলা ২২ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। দুর্গা পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।