ভোলায় দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
রাজধানীতে লকডাউন বিরোধী মিছিল

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে দ্বিতীয় দফায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। রবিবার (৪ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।
করোনা প্রতিরোধে এই লকডাউন জারি করা হলেও রাজধানীর নিউ মার্কেট এলাকায় লকডাউনবিরোধী মিছিল ও সমাবেশ করছে স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় তারা নিউ মার্কেট সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার দুপুর ৩টা থেকে মিছিল ও সমাবেশ চলে নিউ মার্কেটের সামনে।
কয়েক হাজার বিক্ষোভকারী সেখানে মিছিল ও সমাবেশ করছেন। এ সময় তারা দাবি জানান, অবিলম্বে লকডাউন প্রত্যাহার করতে হবে। ব্যবসায়ীরা বলেন, আমরা কোনো লকডাউন চাই না। এটাই আমাদের এক দফা দাবি। এর আগে শনিবার (৩ এপ্রিল) রোজা ও ঈদ সামনে রেখে লকডাউনের এক সপ্তাহ ৪ ঘণ্টার জন্য দোকান খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।
