ভোলায় দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঁশতলা এলাকার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর নিজ বাসভবনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে যোহরের নামাজের পর ধনিয়া ইউনিয়নের বাঁশতলা মুন্সিবাড়ি জামে মসজিদের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুম আবুল কালামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি কাঠ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক জীবনে তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
